অরাজনৈতিক ও অংশীদারিত্বমূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান

উজ্জ্বল আগামীর পথে

উত্তরী শুকুরেরহাট ও পার্শ্ববর্তী এলাকার একদল উদ্যমী যুবকের উদ্যোগে ২০২৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। সদস্যবৃন্দের যৌথ বিনিয়োগে পরিচালিত এই প্রতিষ্ঠান ব্যবসা, শিক্ষা ও মানবকল্যাণে নিবেদিত।

শুকুরেরহাটে উত্তরীর কার্যালয়ের সামনে সদস্যবৃন্দ
স্থাপিত ২০২৪

২০২৪

১৮ জুন প্রতিষ্ঠিত

২০ জন

সদস্য

১১ জন

কার্যনির্বাহী পরিষদ

৩টি

কার্যক্ষেত্র

আমাদের অঙ্গীকার

যে ভিত্তির ওপর উত্তরী দাঁড়িয়ে

লক্ষ্য

সদস্যবৃন্দের কল্যাণ নিশ্চিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের মূলধন ও কার্যপরিধি বৃদ্ধি করা।

রূপকল্প

ক্ষুদ্র পরিসর থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হওয়া।

মূল্যবোধ

সহনশীলতা, সহমর্মিতা, বিশ্বাস ও সু-সম্পর্ক আমাদের সকল কর্মকাণ্ডের ভিত্তি।

আমাদের মানুষ

যাঁদের নিয়ে উত্তরী

সকল সদস্যের পরিচিতি

মানবিক দায়বদ্ধতা

সদস্যবৃন্দের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিপদে সম্মিলিত সহযোগিতা প্রদানের পাশাপাশি বন্যার্ত, শীতার্ত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানো উত্তরীর ঘোষিত লক্ষ্য।