প্রচ্ছদ প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠান পরিচিতি

উত্তরীর প্রেক্ষাপট, লক্ষ্য ও পরিচালনা কাঠামো।

প্রেক্ষাপট

ক্ষুদ্র পরিসর থেকে বড় স্বপ্ন

উত্তরী (UTTAREE) শুকুরেরহাট ও পার্শ্ববর্তী এলাকার একদল যুবক কর্তৃক প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক, অংশীদারিত্বমূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান।

ক্ষুদ্র পরিসরে শুরু করা এই প্রতিষ্ঠান একদিন দেশ তথা বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হবে, এই স্বপ্ন ও প্রত্যাশাই আমাদের পথচলার প্রেরণা।

পথচলা

আমাদের যাত্রাপথ

  1. ১৮ জুন ২০২৪

    আত্মপ্রকাশ

    উত্তরী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।

  2. জানুয়ারি ২০২৫

    যাত্রা শুরু

    প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

  3. আগামী দিন

    দীর্ঘমেয়াদি প্রকল্প

    শক্তিশালী মূলধন গঠনের পর সর্বসম্মতিক্রমে স্থায়ী প্রকল্পে বিনিয়োগ।

আমাদের দিশা

লক্ষ্য ও রূপকল্প

লক্ষ্য

প্রত্যেক সদস্যের কল্যাণ বিবেচনা করে পরস্পরের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, বিশ্বাস ও সু-সম্পর্ক দৃঢ় করা এবং প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি করা।

রূপকল্প

বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হওয়া।

সামাজিক দায়বদ্ধতা

সদস্যদের বিপদে সম্মিলিত সহযোগিতা এবং বন্যার্ত, শীতার্ত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাধ্যমতো সহায়তা করা।

নীতিমালা

বিনিয়োগ নীতি

অপচনশীল পণ্য

স্থায়ী বিনিয়োগের জন্য এমন পণ্য নির্বাচন করা হয়, যা পচনশীল নয়।

জীবনের নিরাপত্তা

প্রাণনাশের ঝুঁকি রয়েছে এমন কোনো পণ্য নিয়ে উত্তরী ব্যবসা করে না।

সুদমুক্ত মূলধন বৃদ্ধি

ঋণ প্রদানের মাধ্যমে সুদ বাণিজ্য নিষিদ্ধ। মূলধন বাড়ে লাভজনক ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে।

পরিচালনা

পরিচালনা কাঠামো

সদস্যবৃন্দ

প্রতিষ্ঠাতা সদস্যগণ পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন এবং ভোট বা মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করেন।

কার্যনির্বাহী পরিষদ

১১ সদস্যবিশিষ্ট পরিষদ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছর মেয়াদে দায়িত্ব পালন করে।

প্রকল্প পরিচালনা

প্রতিটি প্রকল্পে পরিষদ কর্তৃক নির্বাচিত একজন প্রকল্প পরিচালকসহ ৩, ৫ বা ৭ জন সদস্য দায়িত্ব পালন করেন।

প্রত্যেক সদস্য, কর্মকর্তা ও কর্মচারী প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কাজে পেশাদার আচরণ বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ।