প্রচ্ছদ কার্যক্রম

কার্যক্রম

উত্তরীর ব্যবসায়িক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্ষেত্রসমূহ।

প্রধান কার্যক্রম

ব্যবসা ও বিনিয়োগ

সংগৃহীত মূলধন অপচনশীল পণ্যে স্থায়ীভাবে বিনিয়োগ করা উত্তরীর প্রধান ব্যবসায়িক কার্যক্রম। এই ধারায় ক্যারেট, চটের বস্তা ও অনুরূপ পণ্য অন্তর্ভুক্ত।

পণ্য নির্বাচনে জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রাণনাশের ঝুঁকি রয়েছে এমন কোনো পণ্য এই ধারার অন্তর্ভুক্ত নয়।

শাখা প্রতিষ্ঠান

উত্তরী আর্ট স্কুল

উত্তরী আর্ট স্কুল শিল্পকলা শিক্ষা বিষয়ক উত্তরীর একটি শাখা প্রতিষ্ঠান।

শাখা প্রতিষ্ঠান

উত্তরী ইলেকট্রনিক্স

উত্তরী ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স খাতে উত্তরীর একটি ব্যবসায়িক শাখা প্রতিষ্ঠান।

আগামীর পরিকল্পনা

দীর্ঘমেয়াদি প্রকল্প

একটি শক্তিশালী মূলধন গঠিত হলে সর্বসম্মতিক্রমে স্থায়ী বা দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে, যেমন জমি বা প্লট ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি বাণিজ্য।

মানবিক কার্যক্রম

বন্যার্ত, শীতার্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাধ্যমতো সহায়তা প্রদান এবং সদস্যদের বিপদে সম্মিলিত সহযোগিতা উত্তরীর সামাজিক দায়বদ্ধতার অংশ।